বাণিজ্য

পুঁজিবাজারে লেনদেন ২৩০০ কোটি টাকা উপরে

নিজস্ব প্রতিনিধি: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হয়েছে বৃহস্পতিবার (২৭ মে)। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করছে। ডিএসইতে লেনদেন ২ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৬৮ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা