বাণিজ্য

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি, যশোর : মে দিবস উপলক্ষে শনিবার (০১ মে) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে ১৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে দূতাবাস থেকে ছাড়পত্র নিয়ে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীদের ফেরত আসা সচল রয়েছে।

বাণিজ্য বন্ধের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, শ্রমিক দিবস বা পহেলা মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, বন্ধের মধ্যে বন্দরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ২ মে সকাল থেকে পুনরায় বাণিজ্য সচল হবে।

জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। ভারতে রফতানি হয় ১৫০ ট্রাক বিভিন্ন পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ২০ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মে দিবসে আমদানি-রফতানি বন্ধ থাকলেও শর্ত মেনে দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার আগে যারা গমন করেছিলেন তারা ফিরছেন। তবে ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা