বাণিজ্য

আজ খুলছে বীমা কোম্পানির অফিস

নিজস্ব প্রতিবেদক : সর্বোচ্চ ২৫ শতাংশ জনবল নিয়ে আজ থেকে চালু হচ্ছে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা অফিস। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালাতে পারবে কোম্পানিগুলো। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক নির্দেশনায় বিষয়টি জানা গেছে।

নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়া করতে হবে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কোম্পানিগুলোকে এই নির্দেশনা মেনে অফিস পরিচালনা করতে হবে।

আইডিআরএ বলছে, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ এবং পরবর্তীতে উক্ত সময়ে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনার নিমিত্তে ব্যাংকের প্রধান কার্যালয়সহ কতিপয় শাখা চালু রাখার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা প্রদান করেছে।

দেশের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বীমা পলিসি অঙ্গাঙ্গিভাবে জড়িত।

বিধায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং লাইভ বীমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যুদাবি যথাসময়ে পরিশোধের স্বার্থে অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা