বাণিজ্য

ষষ্ঠবারের মতো বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির 

নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট পদে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন শেখ কবির।

শুক্রবার (০৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ কবির হোসেনকে ২০২১ ও ২০২২ সালের জন্য বিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স এবং কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানির ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। এছাড়াও নিটল ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হককে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করা হয়েছে।

ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত বিআইয়ের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ নির্বাচনী বোর্ডের সভাপতিত্ব করেন। নির্বাচন বোর্ডের অন্যান্য দুইজন সদস্য নিজাম উদ্দিন আহমেদ এবং মোস্তফা গোলাম কুদ্দুছ উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিআইয়ের সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্ণরস।

নব-নির্বাচিত প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) মেঘনা লাইফ ইনস্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান বিআইয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি কর্ণফুলী ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অন্যতম পরিচালক।

নির্বাহী কমিটির বাকি সদস্য হলেন- ইউনিয়ন ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, ক্রিস্টালের ক্রিষ্টালের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, জেনিথ ইসলামী লাইফ চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যান নজরুল ইসলাম, মার্কেন্টাইল ইনস্যুরেন্সের চেয়ারম্যান এম. কামাল উদ্দিন, জনতার চেয়ারম্যান বেলাল আহমেদ, সন্ধানী লাইফ চেয়ারম্যান মজিবুল ইসলাম, বেষ্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ ভাইস চেয়ারম্যান আলহাজ ইসমাইল নওয়াব, পপুলার লাইফের এমডি বিএম ইউসুফ আলী, রুপালী ইনস্যুরেন্স এমডি পি কে রায়, গ্রীন ডেল্টার ফারজানা চৌধুরী, প্রগতি লাইফের জালালুল আজিম, এশিয়া ইনস্যুরেন্সের এমডি ইমাম শাহীন, রুপালী লাইফ ইনস্যুরেন্সের এমডি গোলাম কিবরিয়া এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের এমডি কাজিম উদ্দিন।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা