বাণিজ্য

কৃষি ঋণ বিতরণের সময় বাড়লো তিন মাস

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের সময় তৃতীয়বারের মতো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ বিতরণে এ ধাপে আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। একই সাথে বাড়ানো হয়েছে ঋণের সীমাও।

কোনো একক খাতে ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ৩০ শতাংশ।

বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ সময় বাড়িয়ে একটি সার্কুলার জারি করেছে। যা সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, কৃষি খাতের বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

আগে বিশেষ এ তহবিলের ঋণ বিতরণের সময় সীমা ছিল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত।

এর আগে গত বছরের ১২ এপ্রিল ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসে কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরই কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠন ও পরিচালনার নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের জুন পর্যন্ত এই ঋণ বিতরণ করতে পরবে ব্যাংকগুলো। ১৮ মাস (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) মেয়াদী এ ঋণের সর্বোচ্চ সুদহার ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সবর্শেষ প্রতিবেদন অনুযায়ী, এ তহবিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন হাজার ৫৬৩ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

এ সময়ের মধ্যে এক লাখ ৫১ হাজার ৭১৭ জন কৃষক এ ঋণ পেয়েছে। যা মোট প্রণোদনা ঋণের ৭১ শতাংশ।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা