বাণিজ্য

এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড।এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে অডিশনাল ট্রয়াল-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে প্রতিষ্ঠানটি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) রোববার (২১ মার্চ) অনুষ্ঠিত ৭৬৬তম কমিশন সভায় এই অনুমোদন দেয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গেছে।

কমিশনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সিম ব্যাংক লিমিটেড আনসিকিউরিট, কন্টিনজেন্ট-কনভার্টেবল বেসেল-৩ অভিযোগ, এক্সিম ব্যাংক মুদারাবা পার্পেটুয়াল বন্ড এর প্রস্তাব অনুমোদন করেছে। পারপেচুয়াল বন্ডটির কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ।

যা সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য দশ লাখ টাকা। ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আর অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। এছাড়াও বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে লেনদেন হবে।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা