বাণিজ্য

সকাল ৯টা থেকে ৪০ মিনিট অফিসে থাকা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক : মাঠপর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আবারও এক নির্দেশনায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে এ সময়ে অফিসে অবস্থান করার কথা জানিয়েছে। তবে এখনও অনেক কর্মকর্তা এ সময়ে অফিসে উপস্থিতির হার কম।

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতি আনতে ও সমন্বয় বাড়ানোর জন্য এসময়ে অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়।

দাপ্তরিক কর্মসূচি প্রণয়নের সময়ও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি লক্ষ রাখতেও বলা হয়েছিল ওই পরিপত্রে।

তবে ভিভিআইপি বা ভিআইপিদের প্রটোকল, আকস্মিকভাবে সংঘটিত কোনো বড় ধরনের দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ সভায় যোগ দেওয়া এবং অনুমোদিত ভ্রমণসূচি অনুযায়ী সফরের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনাপত্র সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। আগের এক নির্দেশনাপত্রের সূত্র ধরে নতুন করে এ নির্দেশনাপত্র দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠপর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হয়। সম্প্রতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন করা অসম্ভব হয়ে পড়েছে। এতে সাধারণ নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সরকারি কাজের গতিও ধীর হচ্ছে।

এর আগে ২০১৯ সালের আগস্টে মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে নির্দেশ দেওয়া হয়। তবে অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা আগের মতোই থাকবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা