বাণিজ্য

ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর মেয়াদী সরকারি ট্রেজারি বন্ড বিক্রয়ের নিলাম মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকে নিলামটি অনুষ্ঠিত হবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে ৯ ডিসেম্বর, ২০২০ তারিখে ইস্যুকৃত পাঁচ বছর- মেয়াদী ট্রেজারি বন্ড এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ৯ ডিসেম্বর ২০২৫ এর বন্ড রি-ইস্যু করা হবে।

ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম মূল্য ভিত্তিক হবে। নিলামে রি-ইস্যুকৃত ট্রেজারি বন্ড ডিসকাউন্টে, প্রিমিয়ামে বা অভিহিত মূল্যে বিক্রয় হতে পারে। বিজয়ী বিডাররা স্ব স্ব বিডমূল্য এবং মূল বন্ডটির ইস্যু তারিখ ৯ ডিসেম্বর , ২০২০ হতে ৯ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত অর্জিত সুদ পরিশােধ করবে।

এ পরিশােধিত সুদ রি-ইস্যুকৃত বন্ডের প্রথম কুপনের ( ৯ জুন, ২০২১ তারিখে প্রাপ্য ) সাথে ফেরত দেওয়া হবে। রি- ইস্যুকৃত বন্ডের জন্য বার্ষিক ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কুপন/ মুনাফা ষাণ্মাসিক ভিত্তিতে পরিশােধ্য হবে।

নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়ােগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিড দাখিল করতে পারবে। তবে, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ( নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি/প্রাতিষ্ঠানিক বিনিয়ােগকারী গ্রাহকদের জন্য ) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে।

অভিহিত মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাজিত মূল্য ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের দিন (৯ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে। তবে, বিশেষ কোনাে পরিস্থিতিতে প্রয়ােজন হলে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষে ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

নিলামে অংশগ্রহণের বিশদ পদ্ধতিগত নির্দেশনা ইতােমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা