বাণিজ্য

জর্ডানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : জর্ডানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ। জর্ডানের শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

বুধবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জর্ডানের শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। বৈঠকে তারা দু'জন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নাহিদা সোবহান বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময়ের সুযোগ রয়েছে। তবে করোনাকালে এখনই এটা সম্ভব না হওয়ায় দু'পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টমবৃহত্তম চামড়াজাত শিল্প রপ্তানিকারক দেশ। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম রয়েছে। এ দুই খাতে বাংলাদেশের অনেক দক্ষ কর্মী রয়েছে বলেও জর্ডানের শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীকে জানান রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা