বাণিজ্য

ইতিহাসের সর্বোচ্চ স্থানে ডিএসইর বাজার মূলধন

বানিজ্য ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ লেনদেনে চাঙাভাব থাকায় ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ইতিহাসের সর্বোচ্চ স্থানে। রোববার (২৭ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে এসেছে। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। আগের দিন (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। আজ ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে আসে।

এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি ডিএসইর সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা। এদিকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা