বাণিজ্য

২ ব্রোকারেজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান লঙ্ঘনের জন্য দুটি ব্রোকারেজ হাউজকে ৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৯ ডিসেম্বর) বিএসইসির ৭৫২তম সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি (সিএসই ট্রেক নম্বর- ৯৬) এবং নর্থ ওয়েস্ট সিকিউরিটিজকে (সিএসই ট্রেক নম্বর- ১৯) সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও বিধি-বিধান লঙ্ঘন করেছে। এ কারণে উভয় ব্রোকারেজ হাউজকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা