বাণিজ্য

আরও একদফা কমলো সোনার দাম

সান নিউজ ডেস্ক : বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) এক বৈঠকে বাজুস সোনার ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

দাম কমানোর ঘোষণায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলঙ্কার কিনতে এখন খরচ পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। বুধবার (২ ডিসেম্বর) থেকে সারা দেশে এই দাম কার্যকর হবে। সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। ফলে টানা দুই সপ্তাহে দেশের বাজারে সোনার দাম কমলো ৩ হাজার ৬৭৩ টাকা। অবশ্য গত ১৫ অক্টোবর সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল সমিতি।

বুধবার থেকে সোনার নতুন দাম— ২১ ক্যারেট প্রতি ভরি ৬৯ হাজার ৫১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলঙ্কার প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সে কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তারপর হঠাৎ করেই বিশ্ববাজারে কমতে থাকে সোনার দাম। দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও সোনার দাম এক হাজার ১৬৬ হাজার টাকা কমানো হলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা