বাণিজ্য

সবজির দামও নির্ধারণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : মূল্য বৃদ্ধির অস্বাভাবিক প্রবণতা ঠেকাতে চাল ও আলুর পর এবার বাজারে সবজির দামও নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাম নির্ধারণ করে দিলে বাজারে এসব পণ্যের দাম আর অস্বাভাবিক হবে না বলে সরকারের সংশ্লিষ্ট বিভাগ মনে করছে। বর্তমান বাজারে বিভিন্ন সবজির পাইকারি ও খুচরা পর্যায়ের দাম পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে পণ্য উৎপাদনে কৃষকের খরচ কত, তা জানার চেষ্টা করা হচ্ছে। এসব সমন্বয় করে কিছুদিনের মধ্যেই সবজির দাম নির্ধারণ করে দেওয়া হবে।

কৃষি বিপণন অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারি হিসাবে, বছরে দেশে সবজির চাহিদা এক লাখ ৬২ হাজার মেট্রিক টন। ২০১৯-২০ অর্থবছর দেশে বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করা হয়েছে এক লাখ ৭২ হাজার মেট্রিক টন। চাহিদার তুলনায় ১০ লাখ মেট্রিক টন সবজি বেশি উৎপাদন করা হলেও দামের ক্ষেত্রে স্বস্তি পায়নি দেশের সাধারণ মানুষ। অপরদিকে বেশি উৎপাদনের ফলে কৃষকও তার উৎপাদন খরচ পান না। এতে একদিকে কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পাচ্ছেন না, অপরদিকে উৎপাদিত সেসব সবজি সাধারণ ক্রেতাদের মাত্রাতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এর ফলে কৃষক ও ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাঝখান থেকে ফায়দা লুটে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। মধ্যস্বত্বভোগীদের এই দৌরাত্ম‌্য ঠেকাতেই সরকার চাল, আলুর পর এবার সবজির দাম নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে।

কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহম্মদ ইউসুফ জানিয়েছেন, ‘বাজারে সব সময় মধ্যস্বত্বভোগীদের একটা দৌরাত্ম‌্য থাকে। এরাই বাজারকে অস্থির করে। এদের দৌরাত্ম‌্যে উৎপাদনকারী কৃষক ও সাধারণ ক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের নানা উদ্যোগ এবং অভিযানেও তা বেশিরভাগ সময় ঠেকানো যায় না। ফলে বাজারের অস্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণে সরকার বারবার সমালোচনার মুখে পড়ে। এসব কারণেই এবার বাজারের নানা প্রকার সবজির দর নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মোহম্মদ ইউসুফ আরও বলেন, ‘সরকার আলু ও চালের যে দর ঠিক করে দিয়েছে তা হয়তো শতভাগ কার্যকর হয়নি, তবে অস্বাভাবিক হারে বাড়ারও সাহসও পায়নি। হয়তো সরকার নির্ধারিত দর অনুযায়ী আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি না হয়ে ৪০ অথবা দুই টাকা বেশিতে বিক্রি হয়েছে। কিন্তু ওই সময় আলুর দর ঠিক করে না দিলে হয়তো মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে সাধারণ ক্রেতাদের ৭০ টাকায় কিনে খেতে হতো। দর নির্ধারণ করে দেওয়ার ফলে এটুকু উপকার তো সাধারণ মানুষ পেয়েছে।’

চালের দর ঠিক করে দেওয়ার প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ‘যখন কোনও কারণ ছাড়াই চালের বাজার অস্থির হতে শুরু করেছিল, তখনই সরকার চালের দর নির্ধারণ করে দেয়। ফলে সেই অস্থিরতার লাগাম টেনে ধরে গেছে। তা নাহলে হয়তো চালের বাজার অন্যরকম রূপ নিতো।’

তিনি জানিয়েছেন, বাজারে সবজির দর ঠিক করে দেওয়ার পর বাজার অস্থির হলে মনিটরিং করা সহজ হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টরা বাজার মনিটরিং জোরদার করবে। এতে সাধারণ ক্রেতারা উপকার পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ‘বাজারে পণ্যের দর নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি বিপণন অধিদফতরের। কৃষি বিপণন অধিদফতর যদি সবজির দর নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ উপকার পাবেন। যদি নির্ধারিত দরটি কার্যকর না হয় তাহলে সাধারণ মানুষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারে অভিযান পরিচালনা করতে পারবে। জেলা প্রশাসনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবে।’

উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর সরকার প্রতি কেজি উৎকৃষ্টমানের মিনিকেট চাল ৫১ টাকা ৫০ পয়সা দরে ৫০ কেজির বস্তা দুই হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি মানের প্রতি কেজি মিনিকেট চাল ৪৫ টাকা দরে ৫০ কেজির বস্তা দুই হাজার ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। যদিও নানা অজুহাতে এই দরে চাল বিক্রি করেননি মিলাররা।

এদিকে সরকার দুই দফায় দাম বেঁধে দিলেও এখন আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। সরকার প্রথমে খুচরা পর্যায়ে আলুর কেজি সর্বোচ্চ ৩০ টাকা এবং পরবর্তীতে ৩৫ টাকা বেঁধে দেয়। তবে সরকারের বেঁধে দেওয়া এই দামে ক্রেতারা আলু কিনতে পারছেন না।

গত সপ্তাহে ৭০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা বড় পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ এখনও ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ী বলছেন, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা সবকিছুর সরবরাহ বেড়েছে। সঙ্গে নতুন করে শালগম ও কাঁচা টমেটো উঠতে শুরু করেছে। ১২০ টাকার শিম এখন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম, আরও কমবে।

বাজার ঘুরে দেখা গেছে, শিম, ফুলকপির দাম কিছুটা কমেছে। তবে পাকা টমেটো ও গাজরের কেজি এখনও ১০০ টাকা। বরবটি, বেগুনের কেজি ৫০ টাকার ওপরে। এদিকে সরবরাহ বাড়ছে বলে শিম ও কপির দাম কিছুটা কমেছে। নতুন আলু বাজারে এসেছে। বর্তমানে এসব আলু ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা