বাণিজ্য

লাগামহীন নিত্যপণ্যের বাজার

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিন ধরেই চড়া নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম। সরকার চাল ও আলুর দাম নির্ধারণ করে দিলেও তার প্রভাব পড়েনি বাজারে। এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল ও আলু। মাসের শুরুতে সবজির যে দাম বৃদ্ধি পেয়েছিল তা এখনো অপরিবর্তিত রয়েছে।

সবজি বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। আগের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমার দাবি করছেন তারা। তবে শুক্রবার (২৩ অক্টোবর) বাজার ঘুরে তেমনটি দেখা করা যায়নি। এ সপ্তাহেও বাজারে ৭০ টাকার নিচে নেই কোনো সবজি। কিছু কিছু সবজির দাম উঠেছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

এদিন রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শসা ৭০ টাকা থেকে ৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ঝিঙা-ধুন্দুল-চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল আকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৩৫ থেকে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৭০ থেকে ৯০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, কচুর ছড়া ৪৫ থেকে ৫০ টাকা ও বরবটি ৭০ থেকে ৮০ টাকা, গাজর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৪০ টাকা। লাউ গড়ে ১০ টাকার মত কমে আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা।

অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দামও। সরকার থেকে আলুর দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তা লক্ষ্য করা যায়নি। এখনো ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু।

রায়ের বাজারে আলু বিক্রেতারা বলেন, সরকার আলুর দাম নির্ধারণ করেছে নাকি জানি না। আমরা যে দামে আলু আনি তার সাথে কিছু লাভ রেখে বিক্রি করি। আলুর যে দাম নির্ধারণ করেছে তাহলে সরকার আমাদের সেই দামে আলু দিক। আমরা সরকারে নির্ধারিত দামে বিক্রি করবো।

এই সপ্তাহে অপরিবর্তিত রয়েছে আমিষের বাজারও। বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ টাকা, বকরির মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা আর গরু মাংস ৫৭০ টাকা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বয়লার মুরগী ১৩০-১৩৫ টাকা, লাল লেয়ার ২৩০- ২৪০ টাকা কেজি, পাকিস্তানি মুরগী আকারভেদে জোড়া ৩৫০ -৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩০০ টাকা। এছাড়া মৃগেল ১৬০ থেকে ২৫০ টাকা, কাতল ১৫০ থেকে ২৮০ টাকা, সিলভার কার্প ১০০ থেকে ১৫০ টাকা, পাঙাশ ১০০ থেকে ১৬০ টাকা, কই মাছ ১৪০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা, মিরর কাপ ১৫০ থেকে ২০০ টাকা। প্রতি কেজি কাচকি ও মলা মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি টেংরা ৪০০ থেকে ৫০ টাকা, বাগদা ও গলদা ৬০০ থেকে ৭৫০ টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সাধারণ ক্রেতারা বলছেন অসাধু ব্যবসায়ীর কারণে দাম বেড়েছে।

অর্থনীতিবিদরা বলছে উৎপাদন কম হওয়া বা পরিবহনের জন্য সবজি বা কাঁচা বাজারে সাময়িক সময়ের জন্য দাম বাড়তে পাবে। তবে চাল-ডালের মত পণ্যের দামবৃদ্ধি মধ্যবিত্তের জন্য অস্বস্তিকর। কাঁচাবাজারের স্বস্তি ফিরতে অপেক্ষা করতে হতে পারে শীত আসা পর্যন্ত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা