বাণিজ্য

সূচকের ওঠানামায় চলছে শেয়ারবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দুই পয়েন্ট বেড়ে চার হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক এক পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১১ ও ১৬৭৭ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯২টির এবং অপরির্বতিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার। সোমবার লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-পিপলস ইন্স্যুরেন্স, বিএসসিসিএল, এশিয়া ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, বিজিআইসি, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও গ্লোবাল ইন্স্যুরেন্স।

অপরদিকে লেনদেন শুরুর পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক নয় পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। এ দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানি শেয়ারের দর।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা