সংগৃহীত ছবি
বাণিজ্য

শেয়ার বাজারে কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (৯ সেপ্টেম্বর) সূচকের বড় ধরনের পতনের মধ্যে দিয়ে এই বাজারে লেনদেন শেষ হয়েছে। এই দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন অনেকটাই কমেছে। একই সাথে উভয় এ ২টি পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কিছুটা কমেছে।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ সময় ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, সোমবার দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫,৬২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১,২১৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এরপর সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরই মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৭টি কোম্পানির এবং কমেছে ৩০৭টির ও অপরিবর্তিত আছে ২৫টির।

ডিএসইতে এই দিন মোট ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার এবং ইউনিট।

আরও পড়ুন: আগস্টে মূল্যস্ফীতি কমলো

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৩ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯,৬৮৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৪ পয়েন্টে, শরিয়া সূচক ১২ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ২১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৭০ দশমিক ৩১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় সিএসইতে ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরই মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪১টি কোম্পানির ও কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

আরও পড়ুন: শুল্ক কমেছে আলু-পেঁয়াজের

এরপর দিন শেষে সিএসইতে ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৩ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা