সংগৃহীত ছবি
বাণিজ্য

বাজারে স্বস্তি ফিরলো

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকার পতনের পরে কমেছে সবজি ও মুরগিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। এ সময় শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকায় রাজধানীসহ চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে বিভিন্ন পণ্যের দাম কেজিতে (১০-২০) টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ ব্যবস্থা আবারও স্বাভাবিক হওয়ায় মুরগি, ডিম, মাছ ও সবজির দাম অনেকটাই কমেছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে রাজধানীর বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ (৪০-৬০) টাকা বেশি দামে কিনছেন গ্রাহকেরা। কিন্তু মাছ, ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির দাম কমেছে। দেমের বাজারে ডিমের দামও সামান্য কমেছে।

বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে সরেজমিন ঘুরে ও বিক্রেতাদের সাথে কথা বলে জিনিসপত্রের দরদামের এ সকল তথ্য জানা যায়।

বৃহস্পতিবার প্রতি কেজি রুই মাছ (৩২০-৩৫০) টাকা, তেলাপিয়া প্রতি কেজি (২২০-২৫০) টাকা ও পাঙাশ মাছ প্রতি কেজি (২০০-২২০) টাকায় বিক্রি হয়েছে। আগের ২ সপ্তাহে এ সকল মাছে কেজিতে (৩০-৫০) টাকা বাড়তি দাম ছিল। এ সময় ইলিশ মাছ ও গরুর মাংসের দামও কিছুটা কমেছে। এছাড়াও ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে ৫ টাকা কমে ১৪৫ টাকা হয়েছে।

আরও পড়ুন: বাজারে ফিরছে স্বস্তি

বৃহস্পতিবার বাজারভেদে প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়স, ঝিঙে ও চিচিঙ্গা (৫০-৭০) টাকায় বিক্রি হয়েছে; আর বরবটি, বেগুন, করলা ও কাঁকরোল বিক্রি হয়েছে (৬০-৮০) টাকায়। এ সকল সবজির দাম ৭ দিন আগে অন্তত (১০-২০) টাকা কম ছিল।

কিন্তু আগের চড়া দামেই বিক্রি হচ্ছে রসুন। এ সময় দেশি রসুন কেজি (২২০-২৮০) টাকায় এবং আমদানি করা রসুন কেজি (২০০-২২০) টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি ছোট দানার মসুর ডাল ১৪০ টাকায় এবং বড় দানার মসুর ডাল (১১৫-১২০) টাকায় বিক্রি করা হচ্ছে।

অপরদিকে সবজির আড়তদারেরা বলেন, দেশে সহিংসতা ও ডাকাতির আশঙ্কায় গত সপ্তাহে সবজি পণ্যের সরবরাহ কম ছিল। এতে করে বিভিন্ন উৎপাদন স্থল বা পাইকারি মোকামে কম দামে সবজি বিক্রি হয়েছিল। তবে এখন সবজির সরবরাহ ঠিক হয়েছে এবং সড়কে চাঁদাবাজিও নেই। এই কারণে বাজারে বর্তমানে স্বাভাবিক দামে সবজি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: কমেছে মুরগির দাম

কিন্তু সাধারণ ভোক্তারা এই ধরনের কথা মানতে নারাজ। বাজার করতে আসা ১ ক্রেতা বলেন, দেশের আগের সরকার চলে যাওয়ার পর বিগত সপ্তাহে সবজির দাম অনেকটাই কম ছিল। তবে ব্যবসায়ীরা এত সবজি লোকসানে তো বিক্রি করেননি। কিন্তু এখন তারা আবারও দাম বাড়িয়েছে। এ সময় বাজারে তদারকি থাকলে এই দাম বাড়ানোটা আটকানো যেত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা