বাণিজ্য

বাংলাদেশে ফেসবুক এজেন্টের জরিমানা পরিশোধ 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় ১ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা দিয়েছে বাংলাদেশে ফেসবুকের সেলস পার্টনার এইচটিটিটিপুল বাংলাদেশ লিমিটেড। এর আগে কোম্পানিটির বিরুদ্ধে মামলা দায়ের করে এনবিআর।

অর্থ পরিশোধ করায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর’র শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।

তিনি বলেন, “ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল এনবিআরের কাছে অগাস্ট মাসের প্রাপ্য ৯১ লাখ ৩৯ হাজার টাকা ভ্যাট জমা দিয়েছে। আগস্টে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তারা ৬ কোটি ২৩ লাখ টাকার বিজ্ঞাপন বিক্রি করে। এর বিপরীতে তারা এই ভ্যাট সংগ্রহ করে।”

এর আগে গত ১৩ অগাস্ট যথাসময়ে ভ্যাট পরিশোধ না করে অস্তিত্বহীন হয়ে পড়ায় ভ্যাট গোয়েন্দা বিভাগ এইচটিটিপুলের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করে। এরপর তারা ৭৭ লাখ ৬২ হাজার টাকা বকেয়া ভ্যাট এবং ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যক্তিগত জরিমানাও জমা দেয়।

এইচটিটিপুলের ব্যবস্থাপনা পরিচালক আলজোসা জেংকো ৯১ লাখ ৩৯ লাখ টাকার ভ্যাট পরিশোধের চালানসহ অগাস্ট মাসের ভ্যাট রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে এনবিআর। চলতি সেপ্টেম্বরের ১৫ তারিখ ফেইসবুকের এজেন্ট রিটার্ন জমা দেওয়ার সময়সীমার মধ্যে তারা অগাস্ট মাসের ভ্যাট পরিশোধ করে।

এনবিআর’র শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গণমাধ্যমে জানিয়েছেন, গত ১৩ অগাস্ট এইচটিটিপুলের নির্ধারিত অফিস রাজধানীর ৩৩ কাওয়ানবাজার শাহ আলী টাওয়ারের ১১তলায় অভিযান চালিয়ে তাদের পাওয়া যায়নি। তবে“এখন মামলার সমুদয় অর্থ এবং নিয়মিত কর পরিশোধ করে তারা নিয়মিতভাবে অফিস চালু করেছে।”

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা