বাণিজ্য

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক আসছে পুঁজি বাজারে

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো শেয়ার বাজারে বিনিয়োগে আসবে বলে মিডিয়াকে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত ৫টি ব্যাংক পর্যায়ক্রমে শেয়ার বাজারে বিনিয়োগে আসবে বলে জানা গেছে।

৯ ফেব্রুয়ারি রোববার, সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সবার আলোচনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক এরইমধ্যে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। বৈঠকে ব্যাংকটির শেয়ারের পরিমাণ আগের চেয়ে ২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়।

মার্কেটে আগত বাকি ৪টি ব্যাংক হচ্ছে, বিডিবিএল (বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক), অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংক। আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) বিষয়টির সমন্বয়ের দায়িত্বে থাকবে।

পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সদস্য করে একটি কমিটিও গঠন করে দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এসিসির চেয়ারম্যান, অর্থমন্ত্রণালয়ের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা