ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাফ’র ৪র্থ ইসলামি অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাহরাইনভিত্তিক ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ক মানদন্ড প্রণয়নকারী সংস্থা ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-আওফি’র ফেলোদের সংগঠন বাংলাদেশী আওফি ফেলোজ ফোরাম (বাফ)-এর চতুর্থ ইসলামি অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ধলেশ্বরীর তীরে কোটি টাকার তরমুজের হাট

রোববার (২৪ ফেব্রুয়ারি) মিরপুরের বিআইবিএম মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম-এর চেয়ার প্রফেসর ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

এতে ‘বাংলাদেশে ইসলামি ব্যাংকিংয়ের ৫ম দশকে পদার্পন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মুনিরুল মওলা এবং ‘ইসলামী অর্থায়নের ঝুঁকি শেয়ারিং দর্শনের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা উপস্থাপনা করেন মালয়েশিয়ার ইনসেফ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. ওবাইয়্যাতুল্লাহ ইসমাত বাছা।

বাফ সভাপতি ও বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মো. মোহাব্বত হোসাইন সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের আহ্বায়ক ও ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মীজানুর রহমান।

আরও পড়ুন: ৩ ঘণ্টায় সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশে আওফির ৪৪৩ জন ফেলোসহ দেশীয় ও আন্তর্জাতিক মোট ৫০০ জন ইসলামিক ব্যাংকিং ও অর্থায়ন বিশেষজ্ঞ, রেগুলেটর, শরীআহ স্কলার, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইসলামী ব্যাংকিং ও অর্থায়নের উপর রচিত ‘বাংলাদেশে সুদমুক্ত ব্যাংকিং এবং এম. আযীযুল হক’, ‘সুকূক: স্ট্রাকচারিং অ্যান্ড গভর্নেন্স’ এবং ‘সুদ: সমস্যা ও সমাধান’ শীর্ষক তিনটি মৌলিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বাফ ও আইবসিএফ’র ওয়েব সাইট উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: ঈদযাত্রা এবার আরামদায়ক হবে

সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিআইবএম‘র এমেরিটাস ফেলো ফজলে কবির।

এ সময় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন- আল-আরাফা্হ ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়াম্যান আলহাজ আব্দুস সামাদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার ও সাবেক ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়রা আজম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা