টেকলাইফ

বন্ধ হচ্ছে উইন্ডোজ ৭

উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের দুঃসংবাদ জানালো মাইক্রোসফট। পুরনো এ অপারেটিং সিস্টেমে বিনামূল্যে আর কোনো নিরাপত্তা আপডেট আনবে না মাইক্রোসফট। উইন্ডোজ ৭ থেকে সব সাপোর্ট তুলে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

১৪ জানুয়ারি থেকে এসব সাপোর্ট বন্ধ হলেও পিসিতে উইন্ডোজ ৭ চালিয়ে যেতে পারবেন গ্রাহকরা। কিন্তু এতে পাওয়া যাবে না কোনো নিরাপত্তা, সফটওয়্যার বা ফিচার আপডেট।

মাইক্রোসফট জানিয়েছে, এ কারণে পিসির নিরাপত্তা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়বে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে ব্যবহারকারীরা এখন কী করবেন?

নিরাপত্তা ঝুঁকি ও ভাইরাস এড়াতে উইন্ডোজ ১০-এ আপগ্রেড করার পরামর্শ দিয়েছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি।

উইন্ডোজের জনপ্রিয় সংস্করণটির সমর্থন বন্ধ হওয়ার পর ম্যালওয়্যার আক্রমণের আশঙ্কা দিন দিন বাড়বে। ফলে সাইবার আক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। ভাইরাস ও অন্যান্য ত্রুটি প্রতিরোধের ব্যবস্থা না থাকায় স্বয়ংক্রিয়ভাবে ক্র্যাশ করবে এবং ব্যবহার অনুপযোগী হয়ে যাবে।

কাজেই সমর্থন বন্ধ হওয়ার আগেই উইন্ডোজ ১০ বা সমর্থন রয়েছে, এমন যেকোনো অপারেটিং সিস্টেমে পিসি হালনাগাদ করিয়ে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।

বিশ্লেষকরা বলছেন, উইন্ডোজ ৭ থেকে ১০-এ হালনাগাদ করলে সবচেয়ে বেশি লাভবান হবেন ব্যবহারকারী। এর প্রধান কারণ উভয় অপারেটিং সিস্টেমই একই প্রতিষ্ঠানের উন্নয়নকৃত। যে কারণে মূল কাঠামোয় সাদৃশ্য রয়েছে। এর ফলে ব্যবহারকারীর জন্য উইন্ডোজ ১০ চালানো তুলনামূলক সহজ হবে।

উইন্ডোজ ১০-এর ইন্টারফেস ও লেআউট উইন্ডোজ ৭-এর মতোই। কেবল প্রোগ্রামগুলো হালনাগাদ করা হয়েছে। যে কারণে ব্যবহারকারী খুব সহজে উইন্ডোজ ১০-এ নিজেকে মানিয়ে নিতে পারবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা