টেকলাইফ

সোশ্যাল মিডিয়া ২৪ ঘণ্টা মনিটরিং

সান নিউজ ডেস্ক: ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটভিত্তিক সকল ওয়েবসাইট যাতে অপপ্রচার ও গুজব ছড়াতে না পারে সেজন্য ২৪ ঘণ্টা মনিটরিং করতে একটি বিশেষ সেল গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভাইরাল হওয়া নেতিবাচক যেকোনও লিংক বা কনটেন্ট দ্রুত অপসরণ করা যাবে এই মনিটরিংয়ের ফলে। নবগঠিত এই ‘সাইবার সিকিউরিটি সেল’-এর মাধ্যমে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সরকার ও রাষ্ট্রবিরোধী’সহ বিভিন্ন রকম ‘আপত্তিকর’ কনটেন্ট, গুজব, প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে তাদের সবসময় মনিটরিংয়ে রাখতে চায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি। পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, পর্নোগ্রাফি, সাংস্কৃতিক কিংবা ধর্মীয় বিষয়ে উসকানিমূলক ও উগ্রবাদী কনটেন্টও সার্বক্ষণিক মনিটরিং করবে এ সেল।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়মিতভাবে ‘আপত্তিকর’ কনটেন্ট অপসারণে অনুরোধ জানালে সে অনুযায়ী ব্যবস্থা নিত বিটিআরসি। এখন থেকে এ সেলের মাধ্যমে স্বউদ্যোগে পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে কাজ শুরুও হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাইবার জগতের কনটেন্ট মনিটরিং ও ব্যবস্থাপনায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগির ২৪ ঘণ্টা এ সেল কাজ শুরু করবে।

উল্লেখ্য, গত এক বছরে ১৮ হাজার ৮৩৬টি ‘আপত্তিকর’ ফেসবুক লিংক বন্ধ করার অনুরোধ জানায় বাংলাদেশ সরকার। এর মধ্যে চার হাজার ৮৮৮টি লিংক বন্ধ করা হয়েছে। ৪৩১টি ইউটিউব লিংক বন্ধ করার অনুরোধে ৬২টি ক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ সাড়া দিয়েছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা