টেকলাইফ

গন্ধ শুঁকে করোনা শনাক্ত করবে কুকুর

প্রযুক্তি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্ক নিয়ে দিন কাটছে মানুষের। ট্রেনে-বাসে সহযাত্রীরা তো বটেই এমনকি পরিবার-পরিজনের মধ্যেও সন্দেহের দেওয়াল তুলে দিয়েছে করোনা ভাইরাস। কে যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত সেটা বোঝা দায়।

করোনা টেস্ট ছাড়া জানার উপায় নেই। তবে যুক্তরাজ্যের নতুন একটি গবেষণায় দেখা গেছে, কোনো মানুষ করোনায় আক্রান্ত কিনা সেটা গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারে উচ্চ প্রশিক্ষিত কুকুর কুকুর।

লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর গবেষকরা জানান, প্রায় ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে কুকুর গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারছে কে কোভিডে আক্রান্ত। এমনকি উপসর্গ নেই এমন আক্রান্তদেরও সহজেই চিহ্নিত করতে পারছে।

গবেষণায় গবেষকরা ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সামনে ২০০ জন ব্যক্তির ব্যবহার করা মোজা রাখেন। দেখা গেছে, ওই ২০০ জনের মধ্যে যারা কোভিডে আক্রান্ত, তাদের সহজেই চিহ্নিত করতে পেরেছে কুকুরের দলটি।

গবেষক দলের সদস্য ক্লেয়ার গেস্ট বলেন, কুকুরের ঘ্রাণশক্তি এতটাই তীক্ষ্ণ ওরা সহজেই বুঝতে পারে কোভিডের উপস্থিতি।

এসব উচ্চ প্রশিক্ষিত কুকুর পিসিআর টেস্টের চেয়ে দ্রুত এবং নিখুঁতভাবে করোনাভাইরাসের উপস্থিতি বুঝতে পারে। ডিটেকশন কুকুরগুলোকে কোভিড-১৯ শনাক্তের জন্য প্রশিক্ষিত করতে ৮ থেকে ১০ সপ্তাহ সময় লেগেছে গবেষকদের।

তাঁদের অভিমত, কুকুরের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে গণ-পরীক্ষা করা সম্ভব। তাতে একদিকে যেমন আয়ত্তে আসবে টেস্টের খরচ, তেমনই ফলাফলও পাওয়া যাবে অতি দ্রুত। পাশাপাশি জনবহুল অঞ্চলেও আক্রান্তদের শনাক্ত করে সংক্রমণের আশঙ্কাকে কমাতে পারবে প্রশিক্ষিত কুকুর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা