টেকলাইফ
এক যুগান্তকারী ক্যারিয়ারের অবসান

ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফের অবসর ঘোষণা

সান নিউজ ডেস্ক

ইন্টারনেটের জনক ও ডিজিটাল বিশ্বের রূপকার ভিন্ট সার্ফ গুগলের ‘চিফ ইন্টারনেট ইভাঞ্জেলিস্ট’ পদ থেকে অবসর নিতে যাচ্ছেন।

ভিন্ট সার্ফ লাউড ইনস্টিটিউট আয়োজিত ‘ওপেন ফ্রন্টিয়ার’ কনফারেন্সে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এই ঘোষণা দেন।

প্যাটারসন বলেন, ‘ভিন্ট ২০ বছরেরও বেশি সময় ধরে গুগলে কর্মরত আছেন এবং আজ থেকে ঠিক এক সপ্তাহ পর তিনি অবসরে যাচ্ছেন।’

উল্লেখ্য, ৮৩ বছর বয়সি ভিন্ট সার্ফ এবং রবার্ট কান যৌথভাবে এমন কিছু নেটওয়ার্কিং প্রোটোকল তৈরি করেছিলেন, যা আজকের ইন্টারনেটের মূল ভিত্তি হিসেবে কাজ করছে।

১৯৭০-এর দশকে শুরু হওয়া ‘টিসিপি/আইপি’ সংক্রান্ত তাদের এই গবেষণা মূলত বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক যোগাযোগের মৌলিক নিয়মাবলী বা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছিল।

কাজের স্বীকৃতিস্বরূপ সার্ফ ক্যারিয়ারে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন, যার মধ্যে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ এবং কম্পিউটার বিজ্ঞানের নোবেল খ্যাত ‘টুরিং অ্যাওয়ার্ড’ অন্যতম।

তিনি ২০০৫ সালে গুগলে যোগ দেন এবং দীর্ঘ সময় ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইন্টারনেট ইভাঞ্জেলিস্ট হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের শেষভাগে অধ্যাপক প্যাটারসন ১৯৭০-এর দশকে সার্ফের সঙ্গে তার প্রথম দেখার স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠান চলাকালীন ইউসি বার্কলের অধ্যাপক ডেভ প্যাটারসন কম্পিউটার বিজ্ঞানে সার্ফের সুদীর্ঘ ক্যারিয়ার এবং অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন।

তবে এ বিষয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সামা টিভি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা