সংগৃহীত ছবি
খেলা

ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য।

আরও পড়ুন: বরিশালের স্বস্তির জয়

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এমন সমীকরণ নিয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইয়াং টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের। ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে।

আরও পড়ুন: বিপিএলের সাত দলের অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারপোর্ট ছেড়েছিল এশিয়ান চ্যাম্পিয়নের তকমা নিয়ে। ছিল ভারতকে হারানোর সুখস্মৃতি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তা খুব একটা কাজে লাগেনি। মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের কাছে খুব একটা হুমকি হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই হারের ক্ষত না শুকোতেই এবার বাংলাদেশের সামনে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ।

আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা