সংগৃহীত ছবি
খেলা

বেস্ট হলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ম্যানচেষ্টার সিটির গোলমেশিন আর্লিং হল্যান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার।

আরও পড়ুন: ফুটবলকন্যার নতুন অধ্যায় শুরু

সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩ টায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। কিন্তু সব আলো যেন এদিন কেড়ে নিয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলের অ্যাওয়ার্ড।

ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটিং হয়েছে। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিল আর্লিং হালান্ড। তিনি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। মেসিও পেয়েছেন ৪৮ পয়েন্ট। দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতগে উঠেছে বর্ষসেরার পুরস্কার এবং ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অপরদিকে অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি। এ নিয়ে তৃতীয়বার এবং সবশেষ টানা দুইবার ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।

আরও পড়ুন: ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেলেন পাপন

ফিফা দ্য বেস্টের মঞ্চ সাজানো হয়েছিল নারী ফুটবলকে উদ্‌যাপনের ছায়া ধরে রেখে। আর তাতে আইতানা বোনমাতির মেয়েদের ‘দ্য বেস্ট’ বর্ষসেরা হয়ে কেড়ে নিলেন সব আলো। রুবিয়ালেসের চুমুকাণ্ডের কথা এখনো ভোলেননি বোনমাতি। বক্তব্যের শেষেও দিয়েছেন তারই ইঙ্গিত, ‘আমি সেই শক্তিশালী নারীদের প্রজন্মের একজন, যারা এই খেলার সাথে বিশ্বকেও পাল্টে দিচ্ছে।’

এছাড়া ছেলেদের সেরা কোচ ঘোষণায় যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার উঠেছে ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার হাতে। প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্প্যালোত্তি কিংবা ফিলিপে ইনজাঘির চেয়ে অনেক বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন তিনি। সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান।

সান নিউজেএএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা