সংগৃহীত ছবি
খেলা

বর্ষসেরা দলে নাহিদা

স্পোর্টস ডেস্ক : ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পুরো বছরে বল হাতে ২০ উইকেট নিয়ে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে উঠে এসেছেন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শ্রীলঙ্কান চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ওপেনার হিসেবে একাদশে রাখা হয়েছে। ৬৯ দশমিক ১ গড়ে ৪১৫ রান করেছেন আতাপাত্তু। অন্যদিকে ৭৭ দশমিক ৪ গড়ে ৩৮৭ রানের পাশাপাশি উইকেটের পেছনে ৬ ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছেন মুনি।

তিনে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। ৩৪৬ রানের পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার। ডিভাইনকে নেতৃত্বে রাখা হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচ

চারে আছেন আরেক কিউই আমিলা কের। ব্যাট হাতে ৬৭ দশমিক ৬ গড়ে ৫৪১ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নিয়েছেন তিনি।

পাঁচে ইংল্যান্ডের নাট সাইভার ব্রান্ট। ১৩১ গড়ে ৩৯৩ রান করেছেন করেছেন এই ইংলিশ ব্যাটার। দলে আছেন আরেক অজি অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। ১৭৯ রানের সঙ্গে ২১ উইকেট রয়েছে তার। বোলারদের মধ্যে সাদারল্যান্ড, ডি-ক্লার্ক, নাহিদা ও লিয়া তাহুহু রয়েছেন।

আরও পড়ুন : ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বর্ষসেরা নারী ওয়ানডে দল : চামারি আতাপাত্তু, বেথ মুনি-(কিপার), সোফি ডিভাইন-(অধিনায়ক), আমিলা কের, নাট সাইভার ব্রান্ট, মারিজান কাপ, অ্যাশলি বার্ডনার, আন্নাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার, লিয়া তাহুহু

বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল : বেথ মুনি, চামারি আথাপাত্তু, হেইলি ম্যাথুউস, নাট সাইভার, মারিজ্জানে কাপ, সোফি ডিভাইন-(অধিনায়ক), আমিলা কের, অ্যাশলি গার্ডনার, সোফি এক্লেস্টোন, শাবনিম ইসমাইল, মেগান স্কুট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা