ছবি : সংগৃহিত
খেলা

আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মত যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। টাইগার যুবাদের দেয়া ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে, শিবলির দুর্দান্ত শতকে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান করেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: হার দিয়ে সিরিজ শুরু

আরব আমিরাতের ইনিংসে ধস নামান ৩ পেসার মারুফ মৃধা, ইকবাল হোসেন ও রোহনাত দৌলা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফ। আর্যাংশ শর্মা ও অক্ষত রাইকে প্যাভিলিয়নে ফেরান তিনি। মারুফের পর রোহনাত শিকার করেন তানিশ সুরি, ইথান ডি’সুজা ও আইয়ান আফজাল খানকে।

বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে এক পর্যায়ে ৪৫ রানে প্রথম ৫ উইকেট হারায় আমিরাত।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

যাযিন রাই এবং আম্মার বাদামিকে ফেরান ইকবাল। আরব আমিরাতের প্রথম ৭ উইকেটের সবকটিই শিকার করেন বাংলাদেশের পেসাররা। অফ স্পিনার শেখ পারভেজ হার্দিক রাইকে ফেরালে ৮ম উইকেট হারায় তারা। প্রতিপক্ষের সর্বশেষ উইকেটটিও শিকার করেন পারভেজ।

রোববার (১৭ ডিসেম্বর) টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগার যুবাদের। দলীয় ১৪ রানে জিসান আলমকে হারায় তারা। তবে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন শিবলি ও রিজওয়ান। এই ২ ব্যাটারের ব্যাট থেকে আসে ১২৫ রান। এরপর আরিফুল ইসলামের সাথে আশিকুরের আরেকটি হাফসেঞ্চুরির জুটি হলে ২০০ অতিক্রম করে বাংলাদেশের স্কোর।

আরও পড়ুন: সাকিবের বার্ষিক আয় কত

ফিফটি হাঁকিয়ে এর পরের বলেই প্যাভিলিয়নে ফেরেন আরিফুল। আহরার আমিন এবং মোহাম্মদ শিহাব ২ জনেই অল্প সময়ের ব্যবধানে আউট হলে কিছুটা চাপে পড়ে যুবারা। তবে শেষদিকে দ্রুতগতির এক কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ১০ বলে ২১ রান করেন তিনি। তাতেও বাংলাদেশের পুঁজি হয় ২৮২ রানের।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা