সংগৃহীত ছবি
খেলা

ইংল্যান্ডের বিশাল পুঁজি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে স্টোকসের সেঞ্চুরিতে ভর করে ৩৩৯ রানের বিশাল পুঁজিই দাঁড় করিয়েছে ইংলিশরা।

আরও পুড়ন : ব্যাটিংয়ে ইংল্যান্ড

বুধবার (৮ নভেম্বর) পুনেতে টসে জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড ঝড়ো শুরু পেয়ে যায়। ৭ম ওভারেই যদিও হারিয়ে ফেলে জনি বেয়ারস্টোর উইকেট। আরিয়ান দত্তের অফ স্পিনে খাড়া ক্যাচ তুলে দিয়ে ১৭ বলে ১৫ রানে আউট হয়ে যান। তার ওপেনিং সঙ্গী মালানের ব্যাটে যদিও রানের গতিতে হেরফের হয়নি। দুর্দান্ত কয়েকটি স্ট্রেইট ড্রাইভ মারেন মালান, নিয়মিত বাউন্ডারি খুঁজে ৩৬ বলেই ফিফটি পেয়ে যান। জো রুট এসেও আত্মবিশ্বাসের সাথে শুরু করেন।

১৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন স্টোকস। সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের ঝোড়ো জুটি গড়েন এই অলরাউন্ডার।

আরও পুড়ন : টিভিতে আজকের খেলা

৪৫ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন ওকস। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন স্টোকস। ৮৪ বলে তার ১০৮ রানের মারকুটে ইনিংসে ছিল ৬টি করে চার-ছক্কার মার।

২০১৯ বিশ্বকাপে জ্বলজ্বলে স্টোকসের বিশ্বকাপ সেঞ্চুরি অধরাই ছিল। শেষমেশ নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন পুনেতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা