সংগৃহীত
খেলা

বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। এ ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কিউইরা ১মে ব্যাটিংয়ে নামবে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল ১১টায় ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামবে এ দুটি দল ।

এদিকে পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে কিউইরা। বাবর আজমদের ব্ল্যাকক্যাপসদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকায় জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। পাকিস্তান ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে। কিউইরা সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে।

নিউজিল্যান্ড টানা ৪ জয়ে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর ভারতের কাছে হেরে জয়রথ থামে কিউইদের। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাছেও হারের স্বাদ নিয়েছে বর্তমান ওয়ানডে রানার্স-আপরা। টানা ৩ ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে ব্ল্যাক-ক্যাপসরা।

আরও পড়ুন: ডাচদের গুঁড়িয়ে দিল আফগানরা

এদিকে পাকিস্তান নিজেদের প্রথম ২ ম্যাচ জয়ের পর টানা ৪ পরাজয়ে সেমির পথ বেশ কঠিন হয়ে পড়েছে। সর্বশেষ ম্যাচে দলটি বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে আবারও সেমির দৌঁড়ে ফিরেছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৫ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এরমধ্যে নিউজিল্যান্ডের জয় ৫১টি ও পাকিস্তান জিতেছে ৬০টিতে। এ ছাড়া একটি ড্র এবং তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বিশ্বকাপে জয়ে কিউইদের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ৯ বারের মোকাবিলায় পাকিস্তান জিতেছে ৭টিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র ২ টি ম্যাচে। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তান বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিল।

আরও পড়ুন: ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

পাকিস্তান একাদশ : আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা