পিএসজি ছেড়ে চেলসিতে থিয়াগো সিলভা
খেলা

থিয়াগো সিলভা এখন চেলসির

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিথের কাছে ১-০ গোলের ব্যবধানে হারে প্যারিস সেইন্ট জার্মেইন পিএসজি। ওই ম্যাচে দারুণ খেলেছেন ব্রাজিলের এই সাবেক অধিনায়ক। আর এই ম্যাচ দিয়েই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। তাই সিলভাকে এক বছরের জন্য দলে নিয়েছে চেলসি।

২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও দারুণ খেলেছেন চেলসি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আসছে মৌসুমেও বড় তারকা দলে নিচ্ছে ক্লাবটি।

এর আগে সিলভা ফ্লুমিনেস, এসি মিলান ও সবশেষ পিএসজি হয়ে খেলা সিলভা মুখিয়ে আছেন চেলসিতে নতুন ক্যারিয়ার শুরু করতে।

চেলসিতে যোগ দেয়া নিয়ে সিলভা বলেন, “চেলসিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আমি। আসছে মৌসুমে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের দলের একজন হতে পেরে আমি সত্যিই খুশি। দ্রুতই মাঠে নামতে চাই, শিরোপা জিততে চাই”।

থিয়াগোর দলে যোগ দেয়া নিয়ে চেলসির পরিচালক মারিয়া গ্রানোভাসকায়া জানান, “থিয়াগো সিলভা একজন প্রমাণিত খেলোয়াড়। সে নিজেকে অতীতে দারুণভাবে প্রমাণ করেছে। আমরাও তাকে পেয়ে খুশি। আশা করি তার অভিজ্ঞতা এবং সামর্থ্য আমাদের ক্লাবকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং তরুণদেরও সাহায্য করবে”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

‘লুলা সরকার বিরোধীদের কন্ঠরোধ করতে চাইছে’

ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে ফের এক নাটকীয় ও উত্তাল অধ্যায়ের সূচনা হয়েছে। দে...

রংপুর সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) মাসিক সভা অনুষ্...

সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈত্রিক সম্পত...

গাইবান্ধায় মাঝ নদীতে নৌকায় সন্তান প্রসব

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা