ছবি-সংগৃহীত
খেলা

র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি। পরের ম্যাচে জয়ের আশা জাগিয়েও হার। এবার হোয়াইটওয়াশটাও এড়াতে পারলো না আফগানরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে হেসেখেলেই হারিয়েছে নাসিম-হারিস বিহীন পাকিস্তান। ৫৯ রানের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেওয়ার পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিংয়েরও শীর্ষে উঠল বাবর আজমের দল।

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এখন ওয়ানডের এক নম্বর দল পাকিস্তান। দুই দলেরই রেটিং পয়েন্ট সমান ১১৮। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।

আরও পড়ুন: সাকিবের ভাবনায় কেবল এশিয়া কাপ

শনিবার (২৬ আগস্ট) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৮ রান তুলেছিল পাকিস্তান। জোড়া ফিফটি করেন বাবর আজম (৬০) আর মোহাম্মদ রিজওয়ান (৬৭)। তবে দুজনই খেলেছেন কিছুটা ধীরগতিতে। বাবর ৬০ রান করতে খরচ করেন ৮৬ বল, ৭৯ বলে ৬৭ করেন রিজওয়ান।

শেষদিকে আঘা সালমানের ৩১ বলে অপরাজিত ৩৮ আর মোহাম্মদ নওয়াজের ২৫ বলে ৩০ রানে লড়াকু পুঁজি পায় পাকিস্তান। ৮ উইকেটে সংগ্রহ দাড়ায় ২৬৮ রান।

আফগানিস্তানের গুলবাদিন নাইব আর ফরিদ আহমেদের শিকার দুটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন রশিদ, মুজিব ও ফারুকী।

আরও পড়ুন: আফগান ফুটবল দল এখন ঢাকায়

রান তাড়ায় নেমে পাকিস্তানি বোলারদের তোপে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ছিটকে পড়া সেই ম্যাচে নয় নম্বরে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেন মুজিব উর রহমান। পাঁচটি করে চার-ছক্কায় মাত্র ৩৭ বলে ৬৪ রান করেন এই লোয়ার অর্ডার ব্যাটার।

মুজিবের ব্যাটে চড়েই কোনোমতে দুইশ পার করে আফগানিস্তান। শহীদুল্লাহ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে তারা অলআউট হয় ২০৯ রানে।

পাকিস্তানের শাদাব খানের শিকার ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা