খেলা

ইংল্যান্ডে পাঠানো হতে পারে এবাদতকে

ক্রীড়া প্রতিবেদক : হাঁটুর ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তবে বিশ্বকাপকে সামনে রেখে ঝুকি নিতে চাইছে না বিসিবি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছে এবাদতকে। সব ঠিক থাকলে ইংল্যান্ডে পাঠানো হতে পারে এই পেসারকে।

আরও পড়ুন : মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন

বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বলেন, ‘আমরা বিসিবির পক্ষ থেকে এবাদতের উন্নত চিকিৎসার উদ্যোগ নিয়েছি এবং তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।’

অন্যদিকে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর জানান, 'এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে। আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।'

আরও পড়ুন : এশিয়া কাপ শেষ এবাদতের!

তিনি আরো বলেন, 'এটার প্রক্রিয়া চলছে, তবে আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু সে যাবে সেটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।

এবাদত ঠিক কবে নাগাদ আবারো মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন জানতে চাইলে দেবাশীষ বলেন, 'মেডিকেল ব্যাপার তো এভাবে হয় না। ওর ওয়ার্কলোড বাড়ানোর সময় ব্যথা বেড়েছিল। এরপর এখন আবার রেস্ট দিয়েছি। এরপর আমরা আবার চেক করবো। চেষ্টা করবো দেখবো কি অবস্থা, এভাবেই তো আগাবো আমরা। এখন বলা কঠিন কবে মাঠে ফিরতে পারবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা