ছবি-সংগৃহীত
খেলা
বিশ্বকাপ বাছাই

বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

ক্রীড়া প্রতিবেদক : আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় মালদ্বীপ ১২ অক্টোবর হোম ম্যাচ খেলবে। বাংলাদেশ ১৭ অক্টোবর ফিরতি পর্বের ম্যাচ হোমে খেলবে। দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে জয়ী দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।

আরও পড়ুন : দুই ম্যাচ নিষিদ্ধ হলেন হারমানপ্রিত

আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরফতর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ের এই ড্রতে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে মালদ্বীপ।

সাম্প্রতিক সময়ে মালদ্বীপের ফুটবলের ধারা নিচের দিকে। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। তাই বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা বাড়ল বাংলাদেশের।

আরও পড়ুন : ইতিহাস গড়লেন নাহিদা-ফারজানা

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এশিয়ার ৪৬ টি দল এন্ট্রি দিয়েছে। ২০ জুলাই ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ২৬ দল বিশ্বকাপ ও এশিয়া কাপের রাউন্ড ২ বাছাই থেকে খেলবে। আর রাউন্ড ১-এ খেলতে হবে এশিয়ার র‌্যাংকিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে।

নিচের বিশ দলকে দুই পটে বিভক্ত করেছে এএফসি। বাংলাদেশের র‌্যাংকিং ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়ে যায়। দুই নম্বর পেয়ারিংয়ে প্রথম পট থেকে মালদ্বীপের নাম উঠে। এরপর দ্বিতীয় পটে বাংলাদেশের নাম উঠে।

আরও পড়ুন : লঙ্কান লিগে ডাক পেলেন শরীফুলও

প্রিলিমিনারি রাউন্ডে কে কার মুখোমুখি

আফগানিস্তান-মঙ্গোলিয়া
মালদ্বীপ-বাংলাদেশ
সিঙ্গাপুর-গুয়াম
ইয়েমেন-শ্রীলঙ্কা
মায়ানমার-ম্যাকাও
কম্বোডিয়া-পাকিস্তান
চাইনিজ তাইপে-পূর্ব তিমুর
ইন্দোনেশিয়া-ব্রুনেই দারুসসালাম
হংকং-ভুটান
নেপাল-লাওস

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা