ছবি: সংগৃহীত
খেলা

শেষ বলে তামিমের আউট বিপদ বাড়ালো

স্পোর্টস ডেস্ক: আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খেলো টাইগাররা। আবার দিনের শেষ বলে আউট হয়ে যেন বিপদ বাড়ালেন তামিম ইকবাল।

আরও পড়ুন: ২১৪ রানে গুটিয়ে গেল আইরিশরা

মিরপুরের মাঠে আইরিশদের ২১৪ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। শান্ত শূন্য আর তামিম আউট হয়েছেন ২১ করে।

নিজের প্রথম বলে শান্ত আউট হওয়ার পর তামিম আর মুমিনুল ৫৫ বল খেলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। কিন্তু ৩২ রানের জুটিটি ভাঙে দিনের শেষ বলে ম্যাকব্রিনের ঘূর্ণিতে ডিফেন্ড করতে গিয়ে তামিম দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন।

আরও পড়ুন: উইকেট হারিয়ে অস্বস্তিতে আইরিশরা

এর আগে, টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিশেষ করে দুই পেসার শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের। ফলশ্রুতিতে প্রথম ইনিংসে ৭৭.২ ওভার খেলে ২১৪ রানেই গুটিয়ে গেছে আইরিশদের ইনিংস।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা