ইউরোপার সেমিতে শাখতার ও সেভিয়া
খেলা
উয়েফা ইউরোপা লিগ

সেমিতে শাখতার ও সেভিয়া

স্পোর্টস ডেস্ক:

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছে শাখতার দোনেৎস্ক ও সেভিয়া। মঙ্গলবার রাতের কোয়ার্টার ফাইনালে শাখতার দোনেৎস্ক ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাসেলকে। সেভিয়া ১-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

সেভিয়ার একমাত্র গোলটি করেন ওকাম্পোস। এভার বেনেগার ক্রসে ৮৮ মিনিটে হেডে ওকাম্পোস গোলটি করেন। শনিবার রাতে শেষ চারের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে সেভিয়া।

অন্য কোয়ার্টারে বাসেলের বিপক্ষে শাখতার স্কোরলাইন ওপেন করেন জুনিয়র মোরায়েস। ম্যাচের ২ মিনিটেই গোল করেন তিনি। টাইসনের ২২ মিনিটের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। তৃতীয় গোল পেতে শাখতারের অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। স্পট কিক থেকে অ্যালান প্যাট্রিক গোলটি করেন। ডোডোর ৮৮ মিনিটের গোলে ৪-০ ব্যবধানে লিড নেয় শাখতার। ম্যাচের শেষ মিনিটে বাসেলের একমাত্র গোলটি করেন উলফসউইঙ্কেল। রোববার সেমিফাইনালে শাখতারের প্রতিপক্ষ ইন্টার মিলান।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা