ফার্নান্দেসের পেনাল্টিতে জয় ম্যান ইউনাইটেডের
খেলা
ইউরোপা লিগ

অতিরিক্ত সময়ের গোলে রক্ষা ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক:

এফ সি কোপেনহেগেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের প্রথমার্ধে বেশ নিষ্প্রভ ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য প্রথামার্ধে ভিএআরে ইউনাইটেডের একটি গোলও বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে নিজেদের অবস্থা পাল্টায় ইউনাইটেড খেলোয়াড়রা। তবুও কোপেনহেগেন গোললক্ষক কার্ল জোহান জনসনের বাধা টপকাতে পারেনি তারা। ফার্নান্দেস ও গ্রীনউডের শট লাগে পোস্টে।

পুরো ম্যাচে ২৬টি গোল প্রচেষ্টা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। আর কোপেনহেগেন গোলরক্ষক জনসন করেছেন ১৩টি সেভ।

জনসনের সব প্রতিরোধ থামে অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূণ্য। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ফার্নান্দেস।

উলভস এবং সেভিয়া ম্যাচে যে জিতবে সেই দলকে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা