চেলসি ছেড়ে আর্সেনালে যাচ্ছেন উইলিয়ান
খেলা

চেলসি ছাড়ছেন উইলিয়ান

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান চেলসি ছেড়ে আর্সেনালে যাচ্ছেন এবার। সাত বছর ধরে চেলসি খেলছিলেন তিনি।

গোড়ালির ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চেলসির হেরে যাওয়া ম্যাচটি খেলতে পারেননি এই ৩২ বছর বয়সী ফুটবলার।

এক চিঠিতে ভক্তদের উদ্দেশে এই মিডফিল্ডার বলেন, “সময় হয়েছে এখন চলে যাওয়ার। আমি মাথা উঁচু করেই যাচ্ছি এবং গর্ব নিয়ে বলছি নীল জার্সিতে আমি সব সময় নিজেকে উজাড় করেই খেলেছি”।

রাশিয়ান ক্লাব আঝিমাখাচাকালা থেকে ২০১৩ সালে ৩০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন উইলিয়ান। দলের হয়ে খেলেছেন ৩৩৯ ম্যাচ। জিতেছেন দুইটা প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগের শিরোপা। আর ব্যাক্তিগত অর্জনে দুইবার ক্লাবের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন উইলিয়ান।

তিন বছরের চুক্তিতে এবার উইলিয়ান যাচ্ছেন আর্সেনালে। যদিও ক্লাব দুই বছরের চুক্তি করতে চেয়েছিল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা