খেলা
সিতারা-ই-ইমতিয়াজ

সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন বাবর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ পেলেন । মাতৃভূমির হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বৃহস্পতিবার (২৩ মার্চ) পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাবর আজম এ সম্মাননা গ্রহণ করেন। লাহোরের গভর্নর হাউজে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

লাহোরের গভর্নর বালিগুর রহমান বাবর আজমকে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননা মেডেল পরিয়ে দেন।

গত বছরের ১৪ আগস্ট এই পুরস্কারের জন্য বাবর আজমের নাম ঘোষণা করে পাকিস্তান সরকার।

এতদিন ‘সিতারা-ই-ইমতিয়াজ’ জেতা সবচেয়ে কমবয়সী পাক-ক্রিকেটার ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

এর আগে দেশটির চারজন অধিনায়ক এই পুরস্কার জিতেছেন। তারা হলেন- মেসবাহুল হক, ইউনিস খান, শহিদ খান আফ্রিদি ও সরফরাজ আহমেদ।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

এছাড়াও, পাকিস্তান ক্রিকেটে অসাধারণ অবদান রাখায় মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনওয়ার, জাভেদ মিয়াঁদাদ ও ইনজামামুল হক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ সম্মাননা পেয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা