খেলা

আবারও বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন ফিলিস্তিন

সান নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আবারও শিরোপা জিতেছে সাবেক চ্যাম্পিয়ন ফিলিস্তিন। এ নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করল মধ্যপ্রাচ্যের দেশটি। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বুরুন্ডিকে ৩-১ গোলে হারায় তারা। এর আগে ২০১৮ আসরেও টুর্নামেন্টের শিরোপা ছিল তাদের হাতে। ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খেলা শুরুর তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় ফিলিস্তিন। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ দার্বিসের ক্রসের বল ডি বক্সের ভেতরেই নিয়ন্ত্রনে নিয়ে ঠান্ডা মাথায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড খালেদ সালেম।

১০ম মিনিটে দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। মাহমুদ আবুওয়ার্দার নেয়া কর্নার থেকে ক্রসের বল দারুন দক্ষতায় বুরুন্ডির জালে জড়িয়ে দেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা।

ম্যাচের ২১ মিনিটে গোল পরিশোধের দারুন একটি সুযোগ সৃস্টি করেছিল প্রথমাবারের মত টুর্নামেন্টে খেলতে আসা বুরুন্ডি। কিন্তু ডিকুমানা আসমানের জোড়ালো শটের বলটি ঠেকিয়ে দেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী ফিলিস্তিন গোল রক্ষক তৌফিক আবুহামাদ।

ম্যাচের ২৬ মিনিটে গোল করে ফিলিস্তিনকে ৩-০ গোলের নিরাপদ ব্যবধানে পৌঁছে দেন দলীয় স্ট্রাইকার লেইথ খারুব। বিপজ্জনক এলাকা থেকে খালেদ সালেমের জোড়ালো শটের বল বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি।

৩৮তম মিনিটে আবারো গোল পরিশোধের সুযোগ হাতছাড়া করে বুরুন্ডি। এবারো ডি বক্সের ভেতর থেকে হিটিমানা হামজার ডান পায়ের জোড়ালো শটের বল ফিরিয়ে দেন ফিলিস্তিন গোল রক্ষক।

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে বুরুন্ডি। ৫৩ মিনিটের সময় তাদের আরো একটি প্রচেস্টা ব্যর্থ করে দেন টুর্নামেন্ট সেরা গোল রক্ষকের পুরস্কার পাওয়া ফিলিস্তিন তারকা তৌফিক। বুরুন্ডির স্ট্রাইকার গাসনগো বেঞ্জামিনের কৌনিক শটের বলটি গ্রীবে নিয়ে নেন তিনি।

তবে হাল ছাড়েনি বুরুন্ডি। ম্যাচের বয়স যখন ঘন্টার কাটায় তখনই গোলের দেখা পায় তারা। ৬০ মিনিটের সময় আসমান ডিকুমানা প্লেসিং শটের বল ফিলিস্তিন গোলপোস্টের মুখে ঘুরপাক খেলেও সেটি প্রতিহত করতে গোল রক্ষক তৌফিক ডাইভ দিলে তার হাতে লেগে পোস্টের ভেতর ঢুকে যায় বল (৩-১)। ৭৪ মিনিটে ব্যবধান কমিয়ে আনার আরো একটি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বুরুন্ডি। মাহমুদ আবুয়ার্দার কৌনিক শট অল্পের জন্য বার ঘেষে বাইরে চলে যায়। ফলে আর লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি বুরুন্ডির। ৩-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

ম্যাচে চমৎকার পারফর্মেন্সের জন্য সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিন অধিনায়ক সামেহ মারাবা। সর্বাধিক ৭ গোল নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বুট লাভ করেছেন বুরুন্ডির খেলোয়াড় জস্পিন সিমিরিমানা। আর সেরা দক্ষতার জন্য টুর্নামেন্ট সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনের গোল রক্ষক তৌফিক আবুহামাদ। টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেছেন তিনি।

টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহোম্মদ সালাহউদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।

বাসস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা