ফুটবলে গিনেস রেকর্ডকারী জুবায়েরকে বরিশালে সংবর্ধনা
খেলা

ফুটবলে গিনেস রেকর্ডকারী জুবায়েরকে বরিশালে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে ৬৫ বার বল নিক্ষেপ ও ধরে গিনেস বুকে নাম লেখানো ক্রীড়ামোদী রহমান জুবায়েরকে সংবর্ধনা দিয়েছে বরিশাল জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল তিনটায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কক্ষে সম্মাননা স্মারক, নগদ দশ হাজার টাকা এবং ক্রীড়া সংস্থার সৌজন্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহম্মেদ, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, আশিকুর রহমান জুবায়েরের বাবা জালাল আহম্মেদে প্রমূখ।

ফুটবলের ফ্রি স্টাইলের নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে ২০১৬ সালের ১৫ নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক (Marcel Gurk) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে মিনিটে ৬২ বার বল নিক্ষেপ ও ধরে ফেলে বিশ্ব রেকর্ড গড়েন। তার রেকর্ড ভেঙে ঝালকাঠি জেলা শহরের বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের ছাত্র আশিকুর রহমান জুবায়ের মিনিটে ৬৫ বার নিক্ষেপ ও ধরে ফেলে মার্কেল গুর্কের ওই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

এই খবর সান নিউজের মাধ্যমে জানতে পেরে স্বপ্রণোদিত হয়ে রহমান জুবায়েরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি খেলাধুলার প্রতি মানুষকে আগ্রহী এবং উৎসাহ দিতে ক্রীড়ামোদী জুবায়েরকে সংবর্ধনা দেন।

গত ৩০ জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপত্র ডাকযোগে ঝালকাঠিতে জুবায়েরের বাড়িতে পৌঁছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা