করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের চার ফুটবলার
খেলা
বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প

করোনায় আক্রান্ত  জাতীয় দলের চার ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চার ফুটবলার। তারা হলেন পুলিশ ফুটবল ক্লাবের বাবলু ও নাজমুল ইসলাম রাসেল, উত্তর বারিধারার সুমন রেজা এবং বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ। বিশ্বনাথ তার স্ত্রীসহ করোনায় আক্রান্ত।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে ১২ খেলোয়াড় যোগ দিয়েছেন আজ (৫ আগস্ট)। ব্যাক্তিগতভাবে করোনা পরীক্ষা করিয়ে তাদের ক্যাম্পে আসার জন্য বলা হয়েছিল। আর সেই পরীক্ষাতেই বিশ্বনাথ তার স্ত্রীসহ করোনায় পজিটিভ হয়েছিলেন। তাই ক্যাম্পে যোগ দেননি তিনি।

বাকি তিনজন বাবলু, রাসেল ও সুমন ব্যাক্তিগত পরীক্ষায় নেগেটিভ ছিলেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত করোনা পরীক্ষায় পজিটিভ হন তারা। সান নিউজকে এই তথ্য জানান জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রূপু।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১১ ফুটবলারসহ সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী, মাসুদ পারভেজ কায়সার, ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার, বাফুফে অফিসিয়াল তানভীর আহমেদ সিদ্দিকী, টিম অ্যাটেনডেন্ট মহসিন, সাপোর্টিং স্টাফ রাকিব ও বাস স্টাফ তিনজনের করোনা পরীক্ষা করা হয়।

তবে ম্যানেজার রূপুর আশাবাদ এখন এই তিনজন করোনা পজিটিভ হলেও মূল অনুশীলনের আগে আগামী দুই সপ্তাহে তারা সুস্থ হয়ে উঠবেন। সাথে শংকাও জানান তিনি দ্বিতীয় দফায় আরো ১২ ফুটবলারের করোনা পরীক্ষা নিয়ে। সেখান থেকে যদি আরো কেউ পজিটিভ হন তাহলে জাতীয় দলের জন্য তা খারাপ খবর হবে বলে উল্লেখ করেন তিনি।

৬ আগস্ট আরো ১২ ফুটবলার একই ভাবে ক্যাম্পে যোগ দেবেন। এরপর ৭ আগস্ট ক্যাম্পের জন্য করোনা পরীক্ষা করিয়ে নিজেদের যোগ্য প্রমান করতে হবে ৭ ফুটবলারকে।

গাজীপুরের সারা রিসোর্টে হচ্ছে এবার জাতীয় দলের ফুটবলারদের আবাসিক ক্যাম্প। স্বাস্থ্যবিধি মেনেই এই ক্যাম্প আয়োজন করেছে বাফুফে।

ম্যানেজার রূপু বলেন, আগামী ১৬ আগস্টের মধ্যে বিদেশী কোচিং স্টাফের দলের সাথে যোগ দেয়ার কথা আছে। তবে বাংলাদেশ আসার পর নিয়ম অনুযায়ী কোচদেরও কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়া ও ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী তারিক কাজীও বিমান চলাচল শুরু হওয়া মাত্রই ক্যাম্পে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রথম দফায় করোনা নেগেটিভ হয়ে যেসব খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন তারা হলেন- পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মঞ্জুরুল ইসলাম মানিক, আব্দুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান।

৬ আগস্ট ক্যাম্পে আসবেন- আনিসুর রহমান, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান, আরিফুর রহমান, শহিদুল আলম, সাদ উদ্দিন, সোহেল রানা, ইব্রাহিম, রহমত মিয়া, রিয়াদুল হাসান, রকিব হোসেন ও টুটুল হোসেন বাদশা।

৭ আগস্ট ক্যাম্পে যোগ দিবেন- তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, মামুনুল ইসলাম মামুন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, ইয়াসিন খান, নাবিব নেওয়াজ জীবন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ম্যাচ আছে লাল-সবুজদের। ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা