বসুন্ধরায় ব্রাজিলের রবিনিয়ো
খেলা

বসুন্ধরায় ব্রাজিলের রবিনিয়ো

স্পোর্টস ডেস্ক:

কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস বসুন্ধরা কিংস ছেড়ে যাবার পর তার বিকল্প খুঁজছিল বসুন্ধরা। এবার বসুন্ধরা কিংস এ তার স্থলে খেলতে আসছেন ব্রাজিলের ফুটবলার রবসন আজেভেদো ডি সিলভা। রবিনিয়ো নামেই যিনি বেশি পরিচিত।

এরই মধ্যে তার সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা। আগামী মাসে ঢাকায় আসার কথা রয়েছে তার।

ব্রাজিলের পেশাদার ক্লাব ফ্লুমিনেন্স থেকে এক বছরের ধারে বসুন্ধরা কিংসে খেলতে আসছেন এই ব্রাজিল তারকা।

২৫ বছর বয়সী এই উইঙ্গার ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্সে ফুটবলার হলেও গত মৌসুমে সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে ধারে খেলছিলেন তিনি।

তিনি জুটি গড়বেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হার্নান বার্কোসের সঙ্গে। ব্রাজিলের এই ফুটবলার ক্লাবের সঙ্গে যোগ দিলে একইসাথে ব্রাজিল-আর্জেন্টিনার জুটি দেখবে বাংলাদেশের ফুটবল সমর্থকরা।

বসুন্ধরায় যোগ দিয়ে রবিনিয়োর প্রথম অ্যাসাইনমেন্ট হবে অক্টোবরের এএফসি কাপ। দক্ষিণ এশিয়ান অঞ্চলের 'ই' গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আছে মালদ্বীপের টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং ভারতের চেন্নাই সিটি।

এরই মধ্যে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। করোনা ভাইরাসের কারণে বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপে।

বসুন্ধরার পরবর্তী ম্যাচগুলো হবার কথা রয়েছে আগামী ২৩, ২৬ ও ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। এই ম্যাচগুলোর জন্য সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা তাদের।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা