ফিকার প্রতিবেদনের জবাব দিয়েছে বিসিবি
খেলা

বিসিবি’র জবাব

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে মাত্র ৩জন খেলোয়াড় ও একজন বিদেশী কোচের পাওনা নিয়ে সমস্যা আছে বলে জানিয়েছে বোর্ড। আর তাদের এই পাওনা পাইয়ে দিতে ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধেও বোর্ড আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফিকার প্রতিবেদনের জবাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই উত্তর দিয়েছে।

৪ আগস্ট ফিকা তাদের বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে। যেখানে উল্লেখ, ক্রিকেটারদের পাওনা পাওয়া নিয়ে গড়িমসি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্ভূক্ত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল কর্তৃপক্ষ। সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই বিসিবি’র এই জবাব।

বিসিবি বলছে, বিপিএলে ১৭০ জন ক্রিকেটার অংশ নিয়ে থাকে। তার মধ্যে ৩জন খেলোয়াড় ও একজন বিদেশী কোচের পাওনা নিয়ে সমস্যা আছে। যে সমস্যার প্রেক্ষিতে ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিদের আইনি নোটিশও দেয়া হয়েছে। ২০১৮ সালের ষষ্ঠ বিপিএল আসরে এই পাওনা সংক্রান্ত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিসিবি।

ফিকার প্রতিবেদনে বিপিএল সম্পর্কে সঠিক তথ্য দেয়া হয়নি বলেও অভিযোগ করেছে বিসিবি। বোর্ডের ভাষ্য, বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি অনুযায়ী বিদেশী ক্রিকেটার ও কোচের পাওনা পরিশোধের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজিগুলোর। অভিযোগের প্রেক্ষিতে বিসিবি আইনি নোটিশ পাঠিয়ে ফ্র্যাঞ্চাইজিদের কার্যকরী পদক্ষেপ নিতে বলতে পারে পাওনা পরিশোধের ক্ষেত্রে।

এছাড়া ফিকার প্রতিবেদনে জাতীয় দলের ক্রিকেটারদের পাওনা বিষয়ে যে কথা বলা হয়েছে সেটাও সঠিক ছিল না বলে মন্তব্য করেছে বিসিবি। বোর্ডের ভাষ্য, আইসিসি ইভেন্টগুলোর প্রাইজমানি পাওয়া মাত্রই তা খেলোয়াড়দের দেয়া হয়েছে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা