বিপিএলেও বিদ্যমান ক্রিকেটারদের পাওনা সমস্যা
খেলা

বিপিএলেও আছে আর্থিক সমস্যা: ফিকা

স্পোর্টস ডেস্ক:

খেলোয়াড়দের পাওনা পরিশোধে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজক কর্তৃপক্ষও গড়িমসি করে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন ফিকা। ভারত ও পাকিস্তান বাদে বাকি দেশগুলোর ক্রিকেটারদের নিয়ে একটি জরিপ চালিয়ে ফিকা জানায়, ৩৪ শতাংশ ক্রিকেটার ছয়টি ফ্র্যাঞ্চাইজি লিগের পাওনা নিয়ে ভুগেছে। এরমধ্যে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগও।

ফিকার জরিপে এছাড়াও নাম পাওয়া গেছে গ্লোবাল টি২০ কানাডা, আবুধাবী টি১০, কাতার টি১০, ইউরো টি২০ স্লাম ও মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ। এর মধ্যে কেবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলই পূর্ণ টেস্ট সদস্য ভুক্ত দেশে পেশাদার ক্রিকেটারদের নিয়ে খেলা হয়। বাকি লিগগুলো বিভিন্ন দেশের বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে খেলা হয়ে থাকে।

ফিকা তাদের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এই জরিপের তথ্য প্রকাশ করে। ফিকা প্রকাশিত পুরুষদের গ্লোবাল এম্প্লয়মেন্ট রিপোর্ট ২০২০ অনুযায়ী এমন আর্থিক পাওনা নিয়ে সমস্যার কথা আইসিসিকে জানানো হয়েছে।

ফিকা প্রধান নির্বাহী টম মোফাট বলেন, আর্থিক যে সমস্যাগুলো বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া লিগে থাকে সেসব ব্যাপারে অবশ্যই আইসিসির নিয়মে কিছুটা পরিবর্তন করে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।

এই জরিপে ভারত ও পাকিস্তানের না থাকার কারণ, এই দুটো দেশে ফিকার মতো কোন দেশীয় সংস্থা নেই। যেমনটা আছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। ফিকা সিইও বলেন, ভারত ও পাকিস্তানে ফিকার মতো কোন সংস্থা না থাকায় খেলোয়াড়রা তাদের পাওনার কথা কাউকে জানাতে পারে না, যদি দুটি দেশে এধরণের সংস্থা থাকতো তাহলে এই ঘটনা হয়তো আরে বেশি করে জান যেত।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা