খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

সান নিউজ ডেস্ক : নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের কিশোরীদের জয়রথ ছুটছেই। টুর্নামেন্ট শুরুর প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপের সুপার সিক্স।

আরও পড়ুন: আর্জেন্টিনার জানে না বাংলাদেশে কবে যাবে মেসিরা

সবশেষ আজ বুধবার (১৮ জানুয়ারি)গ্রুপ পর্বের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, হ্যাটট্রিকের জয় পূরণ করল বাংলাদেশের মেয়েরা।।

টস হেরে বোলিংয়ে নেমে যুক্তরাষ্ট্রকে অল্প রানেই আটকে দেয় বাংলাদেশ। শুরুতেই লাসিয়া মুল্লাপুদিকে (৫) সাজঘরে ফেরান দিশা বিশ্বাস। এরপর ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পল। তবে ৩৯ বলে ২০ রান করে রানআউট হন ধ্রিংলা। স্নিগ্ধা আউট হন ৩৭ বলে ২৬ রান করে।

ধ্রিংলা ও স্নিগ্ধার বিদায়ের পর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ’ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি।

আরও পড়ুন: দুই ঘণ্টার জন্য শীর্ষে ভারত!

স্কোর-

যুক্তরাষ্ট্র- ২০ ওভারে ১০৩/৪ (স্নিগ্ধা ২৬, ধিংগ্রা ২০; দিশা ১৩/২, মারুফা ১৭/১)
বাংলাদেশ- ১৭.৩ ওভারে ১০৪/৫ (স্বর্ণা ২২, রাবেয়া ১৮*; আদিতিবা ১৫/২)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা