খেলা

১৫০ রানে অলআউট বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: আগেরদিন শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেনের দৃঢ়তায় অলআউট হওয়া থেকে বেঁচেছিলো বাংলাদেশ। তবে, সেটা ঘটতে যে বেশি সময় লাগবে না, তা নিশ্চিত ছিল। দেখার ছিলো, কতটা দ্রুত অলআউট হয় টাইগাররা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

৮ উইকেটে ১৩৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করার পর আর মাত্র ১৭ রান যোগ করতে পারলো বাংলাদেশ। ১৫০ রানে গিয়ে অলআউট হলো টাইগাররা। যার ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত।

ভারতের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছে সাকিব আল হাসানরা।

আরও পড়ুন: মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪.৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১২। ৭ রান নিয়ে লোকেশ রাহুল এবং ৫ রান নিয়ে ব্যাট করছেন শুভমান গিল।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা