হ্যারি কেইনের পেনাল্টি মিস, বিশ্বকাপের সেমিতে দুর্দান্ত ফ্রান্স
খেলা
হ্যারি কেইনের পেনাল্টি মিস

বিশ্বকাপের সেমিতে দুর্দান্ত ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : খেলার ৮৪ মিনিটের সময় ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট ফ্রি কিক থেকে তারকা খেলোয়ার হ্যারি কেইন গোল করতে ব্যর্থ হন। ফলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় থ্রি লায়ন্স নির্ভর ইংলিশরা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দুই পরাশক্তির দুর্দান্ত লড়াই শুরু থেকেই উপভোগ করতে থাকেন সবাই। ম্যাচের ১২ নিনিটে প্রথম গোলের সুযোগ পায় ফ্রান্স। ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে জিরুডের হেড ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে সোজা চলে যায়৷

জিরুডের আক্রমণের ঠিক ৪ মিনিট পরেই ১৮ মিনিটে টিচুয়ামেনি দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। মাঝমাঠে গ্রিজম্যানের থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে তিনি ডান পায়ের বুলেট গতির শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এক গোলে পিছিয়ে থেকে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ২৩ মিনিটে হ্যারি কেইন দারুণ শট নিলে সেটি রুখে দেন লরিস। ২৭ নিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায় হ্যারি কেইনের পেনাল্টি আপিল।

আরও পড়ুন : ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

ভিএআর এর মাধ্যমে দেখা যায় ফাউলটি ডি বক্সের বাইরে হয়েছিল যার দরুণ পেনাল্টি বঞ্চিত হয় তারা। ৩০ মিনিটে আবারও হ্যারি কেইনের দূরপাল্লার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লরিস।

কিলিয়েন এমবাপে ম্যাচের ৩৮ মিনিটে প্রথমবারের মত গোলের সুযোগ পান। ডিবক্সের ভেতর তার বাম পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে।

বিশ্বকাপে ইংল্যান্ড এর আগের দুই মোকাবিলায় দুইবারই জিতেছিল। এমন সুখস্মৃতি থাকলেও ম্যাচের প্রথমার্ধে ইংলিশরা গোল বঞ্চিত থাকে।

আরও পড়ুন : ঈশান-কোহলি ঝড়ে জয় পেল ভারত

ইংলিশরা দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফ্রান্সকে আরও চেপে ধরে। ৫৩ মিনিটে সাকাকে ফাউল করে ফ্রান্সকে পেনাল্টি উপহার দেন টিচুয়ামেনি।

স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান স্পার্স অধিনায়ক হ্যারি কেইন। এই গোলে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওয়েন রুনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠলেন কেইন।

ম্যাচের ৬১ ও ৬৩ নিনিটে দারুণ দুইবার সেভ করে হুগো লরিস ফ্রান্সকে বিশ্বকাপে টিকিয়ে রাখেন। ৭৮ মিনিটেই কাঙ্ক্ষিত লিড পায় ফ্রান্স। ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা জিরুড গোল কিরে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন৷

আরও পড়ুন : রোমাঞ্চকর জয়ে সেমিতে আর্জেন্টিনা

খেলার ৮২ মিনিটে ডি বক্সের ভেতর হার্নান্দেজের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেয়। কিন্তু হ্যারি কেইন এত জোরেই শট নিলেন যে বল চলে গেল গোলবারের উপর দিয়ে।

ম্যাচের শেষ দিকে আরও আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। ফলে ২-১ ব্যবধানের জয়ে আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠল এমবাপেরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা