খেলা

ফ্রান্সের বড় জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে

সান নিউজ ডেস্ক : ফিফা কাতার বিশ্বকাপে আল জানুব স্টেডিয়ামে মঙ্গলবার দিবাগত রাতে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। জিরুড জোড়া গোল করেন। এমনাপ্পে ও র‍্যাবিওট একটি করে গোল করেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করেন গুডউইন।

আরও পড়ুন: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল সৌদি আরব

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের ব্যবধানে পরাজয়। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই ৯ মিনিটে ফ্রান্সের গোল খাওয়া আরেকটি অঘটনের আভাস দিচ্ছিল। কিন্তু কিসের কি! ফ্রান্স যে বিশ্বকাপের অন্যতম ফেভারিট তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল তারা।

আজ কাতার বিশ্বকাপের তৃতীয় দিন। দিনের শুরুটা হয়েছিল দুই বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হারের মধ্য দিয়ে। দিনের শেষ ম্যাচে বর্তমান ফ্রান্সের শুরুটাও ছিল শঙ্কার মধ্যে। ৯ মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে লিড পায় অস্ট্রেলিয়া।

এই গোলের পর বিশ্বকাপে আরেকটি চমকের অপেক্ষা বাড়ছিল। দিদিয়ের দেশমের ফ্রান্স অবশ্য ম্যাচে ফিরেছে ১৮ মিনিট পরেই। কর্ণার থেকে থিও হার্নান্দেজের বাড়ানো বল হেডে গোল করেন র‍্যাবিয়ট। সমতায় ফেরার পর অস্ট্রেলিয়ার উপর চেপে বসে ফ্রান্স। নয় মিনিট পর র‍্যাবিয়টের অ্যাসিস্টে গোল করেন জিরুড। প্রথমার্ধের ইনজুরি সময়ে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার সুযোগ ছিল। বাধা হয়ে দাড়ায় সাইডপোস্ট।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

দ্বিতীয়ার্ধে আর অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে পারেনি। এই অর্ধে ঝলক দেখিয়েছেন এমবাপে। বাঁ প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত রেখেছেন সব সময়। অস্ট্রেলিয়ার সুঠামদেহী ডিফেন্ডাররা ফ্রান্সের ফরোয়ার্ডদের শারীরিকভাবে প্রতিহত করলেও টেকনিকে পরাস্ত হয়েছেন বারবার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা