প্রতীকী ছবি
খেলা

ভুটানকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে সুরভি আকন্দ প্রীতির হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।

আরও পড়ুন: করোনার চাইতে ডেঙ্গুতে মৃত্যু বেশি

মঙ্গলবার (০১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন সুরভি আক্তার। জোড়া গোল করেন উমেলহা মারমা। একটি করে গোল করেন জয়নব, কানন ও থুনিয়ে মারমা।

আরও পড়ুন: পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

সুরভী আক্তার ৬৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন। ম্যাচের ইনজুরি সময়ে নিজের পূর্ণ করেন হ্যাটট্রিক। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে মোট ৫ গোল করে। ভুটানের মেয়েরা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি।

সপ্তম মিনিটে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। মাঝ মাঠ থেকে নুসরাত জাহান মিতুর বাড়ানো বলে উমেলহ মারমা বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ নেন। একা বল নিয়ে বক্সে প্রবেশ করে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন।

আরও পড়ুন: সারের কোনো সংকট হবে না

১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুনিয়ো মারমা। বাংলাদেশ বেশ কয়েকবার অফ সাইড ট্রাপে পড়েছিল। এই গোলের সময় বাংলাদেশ সেই ফাঁদ ভেঙে গোল করে ৷ ২৮ মিনিটে জয়নব অসাধারণ গোল করেন। ৩৫ গজ দুর থেকে তার নেয়া শট জালে জড়ায়।

‍বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা